উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্য জাপান। প্রতিবছর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশটিতে যান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানের বিশ্ববিদ্যালয়গুলো এবং দেশটির সরকার বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো মেক্সট স্কলারশিপ।
এই বৃত্তিতে আবেদন বা ভর্তি হতে কোনো ফি লাগে না। পাশাপাশি রয়েছে মাসিক ভাতা, যাতায়াতের বিমানভাড়া এবং অন্য সুযোগ-সুবিধাও। আইইএলটিএস বা টোয়েফল স্কোর ছাড়াও আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীর পড়াশোনার মাধ্যম ইংরেজি হতে হবে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা গবেষণা (মাস্টার্স ও পিএইচডি), স্নাতক, কলেজ অব টেকনোলজি এবং স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গবেষণা পর্যায়ে (মাস্টার্স ও পিএইচডি) ৪০ জন, স্নাতক পর্যায়ে ২৫ জন, কলেজ অব টেকনোলজির জন ১৫ জন এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজের জন্য ৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।
গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর্থ সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিকস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত ও কম্পিউটিং সায়েন্স এবং লাইফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
একজন আবেদনকারী একাধিক প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। কেবল একটি প্রোগ্রাম বেছে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সনদ, মার্কশিটসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে আবেদন বাতিল হতে পারে।
আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। আগ্রহীদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়াযাবে Ministry of Education-এর ওয়েবসাইটে। আবেদনের হার্ড কপি, সত্যায়িত সনদ, মার্কশিট, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ১২ মে ২০২৬ বিকেল ৪টার মধ্যে সচিবালয়ে জমা দিতে হবে। নির্ধারিত স্থানের বাইরে জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়: ১২ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে চলমান পাঁচটি প্রোগ্রামের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
১৪ ঘণ্টা আগে
দেশের সব বেসরকারি (নন-এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে ১২ দিনের সময়সীমা বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন শিক্ষকেরা। এর মধ্যে দাবি পূরণ না হলে ১৭ মে থেকে লাগাতার কর্মসূচি ও রাজপথে নামার হুঁশিয়ারি দেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের পক্ষে সংগঠনটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা।
১৮ ঘণ্টা আগে
বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার (৩ মে) বিকেলে জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে ‘ইতিহাস ও ঐতিহ্য...
১ দিন আগে
বর্তমান সময়ে যেকোনো কিছু শেখা ও জানার অন্যতম কার্যকর মাধ্যম হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, এআইকে শুধু উত্তর পাওয়ার মাধ্যম হিসেবে নয়, বরং শেখার সহকারী হিসেবে ব্যবহার করলে শেখা আরও দ্রুত, গভীর ও কার্যকর হয়।
১ দিন আগে