
প্রতিবছর বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে একে অপরের সঙ্গে তুলনা করে এবং যেকোনো বিষয়ে পড়াশোনা করার জন্য সেরা প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে থাকে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। এবার প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৫ ’। এই র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা কম্পিউটার সায়েন্স বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম স্থান অধিকার করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
র্যাঙ্কিংয়ে ৯৮ দশমিক ৩ নম্বর পেয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে অক্সফোর্ড, যেখানে তাদের গবেষণার গুণগত মানে প্রাপ্ত নম্বর প্রায় ৯৯ দশমিক ৪ এবং শিক্ষাদানে পেয়েছে ৯৯ দশমিক ২ নম্বর। বিশ্ববিদ্যালয়টি শুধু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে নয়, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানেও সেরা হিসেবে পরিচিত। অক্সফোর্ড নবমবারের মতো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গবেষণার গুণগত মান এবং শিক্ষাদানের মানের মতো ইত্যাদি বিষয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে টাইমস হায়ার এডুকেশন। কম্পিউটার, অ্যালগরিদম ও ডেটা বিশ্লেষণে আগ্রহী হলে পড়াশোনার জন্য সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হবে অক্সফোর্ড।
এ ছাড়া আরও দুটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থানে এবং ইম্পিরিয়াল কলেজ লন্ডন যৌথভাবে অষ্টম স্থানে রয়েছে।
২০২৫ সালের জন্য প্রতিটি বিষয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো হলো—
তথ্যসূত্র: টাইমআউট ডট কম

সাড়ে ছয় বছর পর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য একসঙ্গে তিন শিক্ষাবর্ষের (২০১৯, ২০২০ ও ২০২১) চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮
১৯ ঘণ্টা আগে
দেশের সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সব শূন্য পদ শিগগিরই পূরণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে খাবারের মান ও শিশুদের পুষ্টি
২০ ঘণ্টা আগে
নেদারল্যান্ডসের মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ‘মাস্ট্রিচ ইউনিভার্সিটি হল্যান্ড-হাই পটেনশিয়াল স্কলারশিপ’। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ দিন আগে
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা ১৫ দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে অন্তত ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন করে পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়নি।
১ দিন আগে