
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন ইউএফটিবির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান রাকিব হোসেন।
এ সময় উপাচার্য বলেন, ‘বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে আধুনিক ল্যাবভিত্তিক শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। নবপ্রতিষ্ঠিত এই ল্যাব শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, গবেষণা এবং বাস্তবধর্মী সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিভাগীয় চেয়ারম্যান রাকিব হোসেন বলেন, ‘সাইবার হুমকি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের জন্য আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ল্যাব স্থাপন সময়ের দাবি ছিল। এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেটওয়ার্ক সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক, এনক্রিপশন ও সাইবার ডিফেন্স বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।’
নতুন এই সাইবার সিকিউরিটি ল্যাব দেশের সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করছেন সকলে।

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লাল মোহাম্মদ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগে
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সরকারি কলেজের পাঁচজন শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনার জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড...
৫ ঘণ্টা আগে
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল পর্ব’।
৭ ঘণ্টা আগে
পরীক্ষায় অনিয়ম ও নকলের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নকলের ধরন বদলেছে। এ কারণে পাবলিক পরীক্ষা–সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে