সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র। আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ঘণ্টাব্যাপী এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে অংশগ্রহণ করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিবন্ধন করতে হবে।’
বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শিক্ষার্থী উপদেষ্টাদের ওয়েবিনারে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কাউন্সেলিং প্রোগ্রাম করেছি। যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকেই মানসিক অবসাদ ও হতাশার জটিল অবস্থা থেকে ফিরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও জাহাঙ্গীরনগর মানসিক স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারছে। মহামারিতে আমাদের প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য নিয়ে অধিক সচেতন হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার বিষয়টি অধিক আলোচিত। তাই জরুরি পদক্ষেপের অংশ হিসেবে অনলাইনেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’
অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম আরও বলেন, ‘এই ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও কাউন্সেলিং অফিসারগণ আলোচনা রাখবেন।’
নিবন্ধনের জন্য এই লিংকে ক্লিক করুন।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি...
৪ ঘণ্টা আগে
তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’-এর আবেদন চলছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
২ দিন আগে
ক্যারিয়ার কখনো থেমে যায় না। এটাকে বন্ধ করা যাবে না। তোমাদের শুধু এগিয়ে যেতে হবে—সব সময় সামনে এগিয়ে যেতে হবে। থেমে থাকা যাবে না, চলতে হবে। নিজের শিক্ষাজীবন ও পেশা পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, তিনি কেমিস্ট্রিতে পড়াশোনা করলেও পরে এমবিএ করেছেন।
২ দিন আগে
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এমএ ইন ইংলিশ লিটারেচার’ এবং ‘এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)’ প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
২ দিন আগে