
কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার পঞ্চম অটোমাইগ্রেশনের পর অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশিত হয়েছে।
আজ শুক্রবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার ও কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ড. মো. হেলাল উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চম অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। এটি চলবে ২১-২৫ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন শূন্য থাকলে ষষ্ঠ অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুন।
এ ছাড়া ষষ্ঠ অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) ২৯ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সপ্তম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক ফলাফল আগামী ৬ জুলাই প্রকাশ করা হবে।
সপ্তম অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) ৭-১১ জুলাইয়ের মধ্যে জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার তারিখ পরবর্তীকালে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
অষ্টম অটোমাইগ্রেশন সম্পন্ন করে অনস্পট ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের তিন গুণ ছাত্র-ছাত্রীর অপেক্ষমাণ তালিকার ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কোনো নীতি কাগজে সুন্দর দেখালেই তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নীতিমালাটি বাস্তবায়নযোগ্য কি না, কত ব্যয় হবে, কারা উপকৃত হবে এবং শেষ পর্যন্ত সেই ব্যয়ের বোঝা কার ওপর পড়বে—এসব বিষয়ও বিবেচনা জরুরি...
৮ ঘণ্টা আগে
নিম্নমানের পাঠ্যবই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাঠ্যবইয়ের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। ইতিমধ্যে যেসব নিম্নমানের বই পাওয়া গেছে, সেগুলো বাতিল ও নষ্ট করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
১২ ঘণ্টা আগে