Ajker Patrika

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা: ইউনিভার্সিটি অব মালয়ার ব্রাইট বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক
মালয়েশিয়ায় উচ্চশিক্ষা: ইউনিভার্সিটি অব মালয়ার ব্রাইট বৃত্তির সুযোগ
ইউনিভার্সিটি অব মালয়া। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারেন ইউনিভার্সিটি অব মালয়ার ব্রাইট স্কলারশিপ ২০২৭-এ। পিএইচডি পর্যায়ের গবেষণার জন্য এই বৃত্তি দেওয়া হবে। মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবেন।

ইউনিভার্সিটি অব মালয়া মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের আকৃষ্ট করতে এই বৃত্তি চালু করা হয়েছে।

বৃত্তির সুযোগ-সুবিধা

ইউএম ব্রাইট স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩ হাজার ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত বৃত্তি পাবেন। এই ভাতা সর্বোচ্চ ৪২ মাস দেওয়া হবে। এ ছাড়া সাত সেমিস্টারের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। তবে বৃত্তির আওতায় বিমা, ভিসা, বিমানভাড়া, মেডিকেল পরীক্ষা ও আবাসন খরচ দেওয়া হবে না।

গবেষণার ক্ষেত্র

এই বৃত্তির আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। ক্ষেত্রগুলো হলো:

  • পারমাণবিক শক্তি ও নতুন জ্বালানি ব্যবস্থায় রূপান্তর।
  • সেমিকন্ডাক্টর ও চিপ প্রযুক্তি।
  • ন্যানোটেকনোলজি ও কোয়ান্টাম গবেষণা।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রোবোটিকস।
  • মহাকাশবিজ্ঞান ও প্রকৌশল।
  • খাদ্য টেকসইতা ও খাদ্যনিরাপত্তা।
  • চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা।
  • বিরল মাটি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ।
  • প্রতিরক্ষা ও নিরাপত্তা উদ্ভাবন।
  • সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, অর্থায়ন, আইন ও ভূরাজনীতি।

আবেদনের যোগ্যতা

  • ইউএম ব্রাইট স্কলারশিপে আবেদনের জন্য কিছু যোগ্যতা থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স আবেদনের সময় সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। স্নাতক ডিগ্রিতে সিজিপিএ-৩.৭০-এর বেশি থাকতে হবে।
  • এ ছাড়া গবেষণাভিত্তিক বা মিশ্র পদ্ধতির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। মাস্টার্সে সিজিপিএ কমপক্ষে ৩.৭০/৪.০০ হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস ৬.৫ বা তার বেশি, টোয়েফল ৭৩ থেকে ৯৩ অথবা সিইএফআর বি২ স্কোর থাকতে হবে। ইংরেজি দক্ষতার সনদটি গত দুই বছরের মধ্যে বৈধ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় প্রয়োজন হবে:

  • পাসপোর্ট সাইজের ছবি।
  • পূরণ করা ইউএমইএস আবেদন ফরম।
  • প্রকাশিত গবেষণাপত্রের প্রমাণ বা প্রথম পৃষ্ঠা।
  • জাতীয় পরিচয়পত্রের কপি।
  • স্নাতক ও মাস্টার্সের সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • বৈধ ইংরেজি ভাষা দক্ষতার সনদ।

যেভাবে আবেদন করবেন

বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে অনলাইন আবেদনের প্রক্রিয়ায় প্রবেশ করে ইউনিভার্সিটি অব মালয়ার আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

ইউএম ব্রাইট স্কলারশিপ ২০২৭-এর আবেদনের শেষ তারিখ গবেষণার ক্ষেত্র অনুযায়ী ভিন্ন। আবেদনকারীদের নিজ নিজ গবেষণার ক্ষেত্রের নির্ধারিত সময়সীমা দেখে আবেদন করতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পিএইচডি করার এটি একটি সম্ভাবনাময় সুযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত