
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের দুই প্রার্থী নূর মোহাম্মদ ও শান্তা আক্তার বিজয়ী হয়েছেন। এরা দুজন যথাক্রমে জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্যসচিবের দায়িত্ব পালন করেন।
আজ বৃহস্পতিবার জকসু নির্বাচনী ফলাফলের প্রজ্ঞাপন থেকে জানা গেছে, নির্বাচনে স্বাস্থ্য বিষয়ক পদে নূর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আল শাহরিয়ার শাওন পেয়েছেন ২ হাজার ৯১৩ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ হাজার ৫৫৭ ভোট। সদস্য পদে শান্তা আক্তার ৩ হাজার ৫৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
জয়ের পর নূর মোহাম্মদ বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং আমার শিক্ষার্থী ভাই-বোনদের সমর্থনের কারণেই আজকের এই জয় অর্জন সম্ভব হয়েছে। যারা আমাকে বিশ্বাস করে নির্বাচিত করেছেন, তাদের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা নিয়ে কাজ করে যাব।’
অপরদিকে শান্তা আক্তার বলেন, ‘শিক্ষার্থীরা যে ভরসার জায়গায় আমাদের বসিয়েছে, সেই আস্থার পূর্ণ মর্যাদা রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের হয়ে কথা বলা, কাজ করা এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।’
জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এ ছাড়া ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল চারটি ও স্বতন্ত্র একটি পদে জয় পেয়েছে।

কিউএস ইন্ডিয়া সামিট ২০২৬-এ অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ভারতের গোয়ায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি সামিট অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে বিবেচনাযোগ্য প্রতিষ্ঠানের সম্ভাব্য সংখ্যা নিরূপণ করা হলেও সুনির্দিষ্ট প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত যাচাই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এ ক্ষেত্রে আবেদনের সঙ্গে দাখিলকৃত প্রমাণকসমূহ ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...
১৩ ঘণ্টা আগে
ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পর দু’দিন শুক্র (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। তাই এই চার দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।
১৪ ঘণ্টা আগেসম্প্রতি অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তনে ‘সুম্মা কাম লাউড’ সম্মান এবং গোল্ড মেডেল অর্জন করেছেন রিদাহ্ ফায়সাল ও মোহাম্মদ শাওকি আফতাব। একজন মার্কেটিংয়ে বিবিএ, অন্যজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক—দুজনেরই সিজিপিএ ৪-এর মধ্যে ৪।
১৬ ঘণ্টা আগে