Ajker Patrika

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিইএলটিএ) যৌথ উদ্যোগে ২০-২১ নভেম্বর ২০২৬ রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘১২ তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এই আন্তর্জাতিক সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক, ও ভাষা প্রশিক্ষক অংশগ্রহণ করেন। সম্মেলনের সহযোগী (পার্টনার অর্গানাইজেশন) হিসেবে ছিল ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ শীর্ষক এই সম্মেলনে বৈশ্বিক সংঘাত, প্রযুক্তির রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরিবেশগত চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার প্রভাব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান। সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বেল্টার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. আখতার জাহান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনজন খ্যাতিমান শিক্ষাবিদ—যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ।

দুই দিনব্যাপী এই আয়োজনে কিনোট সেশন, প্লেনারি সেশন, ফিচার্ড সেশন, প্যারালাল পেপার প্রেজেন্টেশন, কর্মশালা (ওয়ার্কশপ), কলোকিয়াম, প্যানেল ডিসকাশন এবং শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশনসহ বিভিন্ন একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত