Ajker Patrika

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চার বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যবসায় প্রশাসন, আইন ও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. রফিকুল ইসলাম, ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত