
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিনকে বিজনেস স্টাডিজ অনুষদের (এফবিএস) ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম রবিবার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭ (২) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।
উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) তাঁকে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

বিকেল ৩টার দিকে ওই দুই নারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করলেও তাঁদের বাঁচানো যায়নি।
১৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের কোনোরকম আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসংলগ্ন ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিরুদ্ধে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। তবে ভর্তি আবেদন কবে শুরু হবে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
১৮ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যোগদানের অপেক্ষায় থাকা ১৪ হাজার শিক্ষকের পদায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে