
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ওপর।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে। সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। মূল কমিটির পাশাপাশি টেকনিক্যাল, ক্রয়, অর্থসহ বিভিন্ন কমিটি গঠন করা হবে। এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।
জানতে চাইলে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির সহ-আহ্বায়ক ও নোবিপ্রবি উপাচার্য গোলাম রব্বানী গতকাল বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের সভায় মূল কমিটি গঠন করা হয়েছে। শিগগির মূল কমিটির সভা হবে। সেখানে পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার বিষয়ে অধ্যাপক রব্বানী বলেন, ‘আগেরবারের মতো এবারও ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। এর সঙ্গে ইউজিসির অনুমোদন সাপেক্ষে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
১০ ঘণ্টা আগে
সভায় বাংলাদেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, গৃহস্থালি ও যত্নমূলক কাজের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও কর্মক্ষেত্রের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
২ দিন আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। এ ছাড়া বিভিন্ন বিষয়ে ফল পরিবর্তন হয়েছে শিক্ষার্থীদের।
২ দিন আগে
বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যত আগে শুরু করা যায়, ততই ভালো। তবে প্রয়োজন সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং নিজের দুর্বলতা চিহ্নিত করে এগিয়ে যাওয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শুরু থেকে কিছু কৌশল অনুসরণ করা যেতে পারে।
২ দিন আগে