প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শিক্ষা খাতের বরাদ্দ বিশ্লেষণ করে দেখা যায়, মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। ফলে নতুন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা জিডিপির ২ শতাংশ। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ।
অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। যা বিগত অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। সবশেষ ২০২৫-২০২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা কমে ৩১ হাজার ৭১৮ কোটিতে দাঁড়ায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমে দাঁড়ায় ৪১ হাজার ৭৫৩ কোটি টাকা।
একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা, চলতি অর্থবছরে যা ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমিয়ে ১২ হাজার ৩৯৬ কোটি করা হয়।

জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আনলক ইয়োর গ্লোবাল ফিউচার: রিসার্চ অ্যান্ড স্টাডি ইন জাপান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (JUAAB)।
১২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা জানুয়ারির ৮ তারিখ থেকে শুরু হবে। প্রাথমিক আবেদন চলবে এ বছরের ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ইংরেজি মাধ্যম প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫১ সেমিস্টারে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
১৯ ঘণ্টা আগে
নীলার জন্ম কক্সবাজারের খুরুশকুল গ্রামের এক মধ্যবিত্ত রাখাইন পরিবারে। তাঁর দুই বছর বয়সে পরিবারটি চলে আসে কক্সবাজার সদরে। দুই ভাইবোনের মধ্যে তিনি ছোট। তাঁর বাবা মংফ্রুথেন রাখাইন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি পেশায় দরজি। ছোটবেলা থেকে নীলার স্বপ্ন শিক্ষক হওয়ার।
২০ ঘণ্টা আগে