Ajker Patrika

আজ রাতেই পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৯: ২৭
আজ রাতেই পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, আজ (মঙ্গলবার) রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি আরও লেখেন, ‘আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে। তবে এখন যেহেতু পুরোপুরিভাবে শাসন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে এবং ভিন্ন, আরও বুদ্ধিমান ও কম উগ্র মানসিকতার মানুষ সামনে আসবে—তাই বিপ্লবাত্মকভাবে ভালো কিছুও ঘটতে পারে।’

ট্রাম্প আরও বলেন, ‘কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। মহান ইরানি জনগণের জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করছি।’

এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন, বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলার কথা উল্লেখ করে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং পরিস্থিতি দ্রুত জটিল আকার নিতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

অচেতন মোজতবার চিকিৎসা চলছে ইরানেই, জড়িত নেই সিদ্ধান্ত গ্রহণে—টাইমসের প্রতিবেদন

ঈশ্বর সংঘাত পছন্দ না করলেও ইরান যুদ্ধে আমাদের সঙ্গে আছেন: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত