
ক্যরিবিয়ান অঞ্চলের দেশ হাইতিতে সন্দেহভাজন অন্তত ১২ অপরাধীকে পিটিয়ে হত্যা ও তাদের মরদেহগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সে এ ঘটনার পর থেকে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
হৃদয়বিদারক একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় ওই ১২ জনকে রাস্তায় শুয়ে পড়তে বাধ্য করছে কয়েকজন অস্ত্রধারী পুলিশ। এরপর আশপাশের মানুষ তাদের ওপর কালো টায়ার বসিয়ে পেট্রল ছিটিয়ে দেয়। এরপর আগুন লাগিয়ে দেয়।
একজন প্রত্যক্ষদর্শী যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপিকে বলেছেন, পুলিশ ওই ১২ জনকে পোর্ট অব প্রিন্সের কানাপে ভার্ট এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে জনতা তাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মারধর ও পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের গায়ে আগুন দেয়।
এদিকে হৃদয়বিদারক এ দৃশ্য দেখার জন্য শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। এ সময় এপির প্রতিধিনিধি ১৩ জনকে আগুনে পুড়তে দেখেছেন।
হাতার পুলিশ বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, পুলিশ অফিসারেরা চোরাকারবারি সন্দেহে একটি মিনিবাসে থাকা অন্তত ১২ জনকে আটক করেছিল। কিন্তু পরবর্তীতে ‘দুর্ভাগ্যবশত জনগণ আটকদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় ও পিটিয়ে হত্যা করে। ওই পোস্টে আরও জানানো হয়, একটি ভিডিওতে দেখা গেছে, আটকদের কাছে পিস্তল ও একে-৪৭ ছিল।
সম্প্রতি হাইতিতে গণপিটুনির ঘটনাগুলো সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকারের সংকট হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের নিরাপত্তাবিষয়ক কাউন্সিল আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠক ডেকেছে।
জাতিসংঘের মানবাধিকার সমন্বয়বিষয়ক অফিসের তথ্য অনুযায়ী, পোর্ট অব প্রিন্সে ১৪ থেকে ১০ এপ্রিলের মধ্যে অন্তত ৭০ জন বিভিন্ন সংঘর্ষ ও গণপিটুনিতে নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ জনকে গুলি বা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। দুজন আবার ছিল শিশু।
হাইতিতে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক উলরিকা রিচার্ডসন বলেছেন, হাইতির সিটি সোলেইলে সংঘর্ষ দিন দিন বাড়ছে। মানুষ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রাণের ভয়ে তারা ঘর থেকে বের হতে পারছে না।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১৭ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৬ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬