
দীর্ঘ এক বছরের বেশি সময় পর প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বসার ঠিক আগমুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদিকে শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছেন তিনি। জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের মধ্যাহ্নভোজের আসরে মোদিকে নিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ট্রাম্পের এই বক্তব্য স্পষ্ট করে দেয়, ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও এই দুই নেতার মধ্যকার ব্যক্তিগত রসায়ন এখনো আগের মতোই অটুট রয়েছে।
ধারণা করা হচ্ছে, মোদিকে নিয়ে ট্রাম্পের এই উষ্ণ মন্তব্য দুই নেতার সম্পর্কের মাঝে জমে থাকা বরফ গলাতে ভূমিকা রাখবে। কারণ, ঠিক এর আগের দিন অর্থাৎ মঙ্গলবারও দুই নেতার মধ্যকার আলাপ-আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের স্পষ্ট আভাস পাওয়া গিয়েছিল। এমনকি মোদির চেনা পরিচিত সেই আন্তরিক আলিঙ্গনের (ট্রেডমার্ক হাগ) পরিবর্তে দুই নেতাকে শুধু একটি আনুষ্ঠানিক করমর্দন বা হ্যান্ডশেকেই সীমাবদ্ধ থাকতে দেখা গিয়েছিল।
তবে আজকের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশ্বনেতাদের সেই সমাবেশে নরেন্দ্র মোদির শান্ত ও ধীরস্থির আচরণের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির মতো আমি কিন্তু শান্ত বা ধীরস্থির নই, আর উনি তো একজন জাঁদরেল খেলোয়াড় (টোটাল কিলার)। শুধু ওনার দিকে তাকিয়েই দেখুন।’
নরেন্দ্র মোদিকে নিয়ে ট্রাম্পের এই ‘টোটাল কিলার’ বা জাঁদরেল খেলোয়াড় শব্দটি ব্যবহার করার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। মূলত মোদির বিচক্ষণ ও কঠোর দর-কষাকষির ক্ষমতাকে ইঙ্গিত করতে তিনি এর আগেও শব্দটি ব্যবহার করেছিলেন।
এর আগে ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পডকাস্টে ট্রাম্প প্রথমবারের মতো মোদির ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘মোদি আমার ভালো বন্ধু। তিনি চমৎকার একজন মানুষ। বাহ্যিকভাবে তাঁকে দেখলে আপনার নিজের বাবার মতো মনে হবে। তিনি ভীষণ অমায়িক একজন মানুষ, তবে দর-কষাকষির টেবিলে তিনি একজন জাঁদরেল খেলোয়াড় (টোটাল কিলার)।’

গত এপ্রিলে ইরানের আকাশে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট (বিমান থেকে জরুরি বহির্গমন) করার ঠিক আগমুহূর্তে আকাশে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখার দাবি করেছেন।
১০ ঘণ্টা আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নিজের ইচ্ছায় ঢাকায় ফেরেন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
১০ ঘণ্টা আগে
চীনে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্দেশে নির্মিত একটি বিজ্ঞাপন উল্টো নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেওয়ায় ক্ষমা চেয়েছে ব্রিটিশ হাইজিন ব্র্যান্ড ডেটল। বহুল ব্যবহৃত এই জীবাণুনাশক ব্র্যান্ডটির পাঁচ মিনিট দীর্ঘ মাল্টিপারপাস ডিসইনফেক্ট্যান্টের বিজ্ঞাপনটি মূলত একটি ‘মাইক্রো ড্রামা’ বা ছোট নাটকের...
১০ ঘণ্টা আগে
এই যুদ্ধের নেপথ্যে চালিকাশক্তি হিসেবে কাজ করছে একদল নারী বা ছদ্মনামধারী পুরুষ গোয়েন্দা, যাদের প্রতিরোধ কমান্ডাররা আদর করে ডাকছেন ‘ভিদমা’ বা ‘ডাইনি’। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকের এক অনুসন্ধানী প্রতিবেদনে ইউক্রেনের এই ‘ডাইনি বাহিনী’...
১১ ঘণ্টা আগে