
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য ইরান নতুন পরিকল্পনা করছে—এমনটাই দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে নতুন কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এ তথ্যটি যদি সত্যি প্রমাণিত হয় তবে তা ওয়াশিংটন এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধকে আরও তীব্র করে তুলবে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরান ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম মেয়াদে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে বহু বছর ধরে।
ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জাতিসংঘে থাকা ইরানের মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। হোয়াইট হাউস এ বিষয়ে বুধবার প্রেসিডেন্টের দেওয়া বক্তব্যের দিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে নির্দেশ করেছে (অর্থাৎ নতুন করে কিছু না বলে বুধবারের বক্তব্য দেখতে বলেছে)।
গত বুধবার তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তার জীবনের হুমকির দিকে ইঙ্গিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘তারা মার্কিন নেতাকে—অর্থাৎ আমাকে—সরিয়ে দিতে চায়। আমি তাদের প্রতিটি তালিকায় আছি। আজ সকালে দেখলাম, আমি তাদের প্রতিটি তালিকায় এক নম্বরে আছি। এ পর্যন্ত, আমি মনে করি আমার ভাগ্যটা কিছুটা ভালো ছিল, তবে তা হয়তো খুব বেশিদিন টিকবে না।’
ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে স্বার্থের ভিন্নতা দেখা দেওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক ফাটল ধরেছে।
নেতানিয়াহু ইরানের ওপর হামলা অব্যাহত রাখার এবং যুদ্ধের আরও লক্ষ্য অর্জনের পক্ষে ওকালতি করে আসছেন। অন্যদিকে ট্রাম্প এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন, কারণ তার আশঙ্কা এটি বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে ইরানের সঙ্গে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি করেছিল।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, ট্রাম্প এবং নেতানিয়াহু বৃহস্পতিবার কথা বলেছেন। তাদের কার্যালয় জানিয়েছে যে তারা দুই দেশের মধ্যে ‘সমন্বয়’ বজায় রাখতে সম্মত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রাম্প পারস্য উপসাগরে সাম্প্রতিক মার্কিন কার্যক্রম সম্পর্কেও নেতানিয়াহুকে অবহিত করেছেন।
নিহত ইরানি সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নেওয়া শোকগ্রস্ত ইরানিরা ট্রাম্পের মৃত্যু চেয়ে স্লোগান দেয়। সেখানে উপস্থিত লোকজন ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’ লেখা ব্যানারও প্রদর্শন করে।
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে ট্রাম্প এবং নেতানিয়াহু ঘনঘন কথা বলতেন। নেতানিয়াহু গভীর রাতের ফোনালাপে প্রেসিডেন্টকে বিভিন্ন লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্য সম্পর্কে জানাতেন বলে দ্য জার্নাল এর আগে প্রতিবেদন প্রকাশ করেছিল। এই দুই নেতা এখনো কথা বলা চালিয়ে যাচ্ছেন, তবে বেশ কয়েকটি উত্তপ্ত ফোনালাপের মাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েনের লক্ষণ প্রকাশ পেয়েছে।

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন চীনের সরকারি ভূবিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেগা...
৫ ঘণ্টা আগে
দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
৮ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
৯ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
৯ ঘণ্টা আগে