
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একদল স্কুলপড়ুয়া শিশু অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে একটি বড় দুর্ঘটনা এড়িয়েছে। স্কুলের চলন্ত বাসে চালক অজ্ঞান হয়ে পড়লে শিশুরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বাসটিকে নিরাপদে থামায় এবং সাহায্য চায়।
আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ঘটনাটি ঘটে কিন এলাকার একটি মহাসড়কে। স্থানীয় হ্যানকক মিডল স্কুল থেকে বাসটি ছাড়ার কিছুক্ষণ পরই চালক লিয়া টেইলর হঠাৎ অ্যাজমা অ্যাটাকে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে শুরু করে।
এ সময় ১২ বছর বয়সী শিক্ষার্থী জ্যাকসন ক্যাসনেভ দ্রুত এগিয়ে গিয়ে স্টিয়ারিং ধরে ফেলে। এ বিষয়ে পরে সে বলে, ‘আমি ভাবার সময় পাইনি, শুধু নিশ্চিত করতে চেয়েছি যেন কেউ আহত না হয়।’ একই সঙ্গে আরেক শিক্ষার্থী ড্যারিয়াস ক্লার্ক বাসের ব্রেক চাপার চেষ্টা করে। প্রথমে সে এয়ার ব্রেক সম্পর্কে না জানায় সমস্যায় পড়লেও পরে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়।
দুই শিক্ষার্থী মিলে বাসের গতি কমিয়ে সেটিকে রাস্তার মাঝখানের নিরাপদ স্থানে থামাতে সক্ষম হয়। এদিকে বাসে থাকা ড্যারিয়াসের ১৩ বছর বয়সী বোন কেলেই দ্রুত ৯১১-এ ফোন করে সাহায্য চায়, যদিও সেই সময়ে বাসে থাকা অন্য শিক্ষার্থীদের চিৎকারে কথা বলা কঠিন হয়ে পড়েছিল।
ডেস্টিনি কর্নেলিয়াস নামের ১৫ বছর বয়সী আরেক শিক্ষার্থী চালকের কাছে একটি নেবুলাইজার দেখতে পেয়ে সেটি ব্যবহার করে তাঁকে সাহায্য করার চেষ্টা করে। একই সময় ম্যাকেনজি ফিঞ্চ নামের এক শিক্ষার্থী চালকের মাথা ধরে রাখে এবং স্কুল কর্তৃপক্ষকে ফোনে ঘটনাটি জানায়।
কিছুক্ষণের মধ্যে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চালককে চিকিৎসা সহায়তা দেন। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। এই সাহসিকতার জন্য স্কুলে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
চালক লিয়া টেইলর আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি তাদের নিয়ে ভীষণ গর্বিত। তারা আমার জীবন বাঁচিয়েছে—এটা আমি কখনো ভুলব না।’

ভারতের মুম্বাইয়ের পাইধোনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার মুম্বাই পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের দুই কিশোরী মেয়ে।
২৯ মিনিট আগে
দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ক্যারিয়ার বেশ বৈচিত্র্যময়। আশির দশকে কংগ্রেসে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করলেও ১৯৯০ সালে তিনি জনতা দলে যোগ দেন এবং ১৯৯৬ সাল পর্যন্ত রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে তিনি দলটির প্রথম সাধারণ সম্পাদক মনোনীত হন।
৩২ মিনিট আগে
সিরিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের খালাত ভাই সাবেক ব্রিগেডিয়ার আতেফ নাজিবের বিচার শুরু হয়েছে। গতকাল রোববার দামেস্কের একটি আদালতে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারকাজ শুরু হয়। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল...
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের কর্মকর্তারা সম্প্রতি দনবাস অঞ্চলের একটি অংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখার প্রস্তাব দিয়েছেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করার আকৃষ্ট করার উদ্দেশ্যে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে