যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে, সোমবারের (১৫ মে) ওই হামলার পর নিউ মেক্সিকো শহরের সব স্কুল সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নিউ মেক্সিকোর ফার্মিংটন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ওই এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা হওয়ার মতো আর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান কর্মকর্তারা।
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে থেকে ২০০ মাইল দূরে অবস্থিত ফার্মিংটন শহরে ৫০ হাজার মানুষের বসবাস। তবে ঠিক কোন স্থানে এবং কেন ওই হামলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ফারমিংটন পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুকে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।
হামলাকারীকে ঠেকাতে ঘটনাস্থলে যান একাধিক পুলিশ কর্মকর্তা। সে সময় দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাঁদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে বন্দুক হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া কী কারণে ওই হামলা, সে বিষয়ও পরিষ্কার নয়। হামলার ঘটনায় স্থানীয় স্কুলগুলো সাময়িক লকডাউনে রাখা হয়। তবে সোমবার সন্ধ্যার পরই সব স্কুল খুলে দেওয়ার কথা। ফার্মিংটনের মিউনিসিপ্যাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সব শিক্ষার্থী এবং স্টাফরা নিরাপদে আছেন।
মার্কিন বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২১৫টির বেশি বন্দুক হামলার হয়েছে। আর এসব হামলায় হতাহত হয়েছে বহু মানুষ।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৮ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৯ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬