
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রলপাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টা থেকে পাম্পমালিকদের সংগঠনের পক্ষ থেকে বিভাগের সব পাম্প বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল দুপুরে সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোলিয়াম মজুতের দায়ে এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস, সিলেট পেট্রোলিয়াম স্টেশনের মালিক কামরানকে ১০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসন। এ ছাড়া রশিদপুরের একটি পাম্পের মালিককে ধরে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ‘বেলা ১১টায় এসএমপি কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আমাদের মিটিং আছে। সেখানে সুন্দর সমাধান হলে আমরা ধর্মঘট প্রত্যাহার করব। গতকাল রাত থেকে ধর্মঘট চলছে।’

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৩ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১১ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১১ দিন আগে