
দেশব্যাপী আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা দেন। এসময় বাকি ৪ আসামিকে খালাস দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন। তিনি বলেন, মামলার রায়ে আদালত সাইফুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আর তারেক, অর্জুন ও রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া বাকি ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এই মামলাটি তৎকালীন সরকার দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছিল। তখন ভালোভাবে তদন্ত, উপযুক্ত প্রমাণাদি উপস্থাপন করা হয়নি। নাহলে সবারই সাজা হতো। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পরে এটির যে এখন বিচার হয়েছে, সেজন্য রাষ্ট্রপক্ষসহ সবাইকে ধন্যবাদ জানাই।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়ার তাহিদ মিয়ার ছেলে সাইফুর রহমান (২৮)। আর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- হবিগঞ্জ জেলার সদর উপজেলার বাগুনীপাড়ার শাহ জাহাঙ্গির মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উমেদনগরের মৃত রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), জকিগঞ্জের আটগ্রামের মৃত অমলেন্দু লস্কর ওরফে কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৬)।
আর খালাসপ্রাপ্তরা হলেন- দিরাই উপজেলার বড়নগদীপুরের দেলোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৫), কানাইঘাট উপজেলার লামা দলইকান্দির (গাছবাড়ী) সালিক আহমদের ছেলে মাহফুজুর রহমান মাসুম (২৫), সিলেট নগরীর গোলাপবাগ আবাসিক এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আইনুদ্দিন ওরফে আইনুল (২৬) ও বিয়ানীবাজার উপজেলার নটেশ্বর গ্রামের মৃত ফয়জুল ইসলামের ছেলে মিজবাউল ইসলাম রাজন (২৭)।
এর আগে গত বুধবার মামলার আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষ সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। এদিনই শেষবারের মতো যুক্তিতর্ক উপস্থাপন হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মঙ্গলবার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
২০২০ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেটকারসহ গৃহবধূ ও তার স্বামীকে জোরপূর্বক জিম্মি করে কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় আসামিরা। সেখানে স্বামীকে আটকে রেখে ছাত্রাবাসের ৭ নং ব্লকের ৫ম তলা বিল্ডিং এর সামনে প্রাইভেটকারের মধ্যেই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। ওই সময় ধর্ষকরা গৃহবধূর সঙ্গে থাকা টাকা, স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। আটকে রাখে তাদের প্রাইভেট কারও। এঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে শাহপরান (র.) থানায় মামলা করেন।

চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের মারধরে আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
১২ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার হকতিয়ারখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার স্টোররুমে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা ১০ মিনিটে আগুন...
১ ঘণ্টা আগে
পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের দায়ে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পাবনা পুলিশ সুপার কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাত ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান...
১ ঘণ্টা আগে