
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার হকতিয়ারখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাসুক মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ঘাস কাটার পর ধলাই নদ পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন মাসুক মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা কয়েক দিন ধরে নদীতে উদ্ধার অভিযান চালালেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
পরে বুধবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে হকতিয়ারখোলা এলাকায় নদে তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
৯ মিনিট আগে
শান্তি, নিরাপত্তা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেছারাবাদে মোটরসাইকেল মহড়া দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নেছারাবাদ থানা থেকে নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে মহড়াটি বের হয়...
১১ মিনিট আগে
এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দেওয়ায় বরিশালের হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদারকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন পোস্ট দেওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন....
৩৭ মিনিট আগে
টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এতে বন্যার আশঙ্কা অনেকটাই কেটে গেছে এবং সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে...
৪৪ মিনিট আগে