মৌলভীবাজারের সদর উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হান্নান মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনার পর থেকেই থানা-পুলিশ অভিযোগ ওঠা ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এরপর মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হবিগঞ্জ থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ জানায়, ৮ মার্চ বিকেলে মৌলভীবাজারের সদর উপজেলায় এক শিশুকে হান্নান ধর্ষণ করেন। এতে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই হান্নান এলাকা ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় ৯ মার্চ শিশুর বাবা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মৌলভীবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান লস্কর ফোর্স নিয়ে গতকাল রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জে অভিযান চালান। এ সময় তাঁরা হান্নান গ্রেপ্তার করেন বলে পুলিশ জানায়।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে