রংপুরের পীরগাছায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম (৩৯) নামের এক গৃহবধূকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এজাহারভুক্ত দুই নারীকে আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছাওলা ইউনিয়নের আমানটারী এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্র ও নিহত গৃহবধূর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার আমানটারী গ্রামের এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেম, তাঁর ছেলে মমিন মিয়াসহ কয়েকজন রোকেয়া বেগমকে এলোপাতাড়ি মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত রোকেয়া বেগম ওই এলাকার মৃত সুরত আলীর মেয়ে।
এ ঘটনার পর আজ সকালে অভিযান চালিয়ে পুলিশ একই এলাকার আবুল কাশেমের স্ত্রী মমেনা বেগম ও তাঁর মেয়ে সাহানা বেগমকে গ্রেপ্তার করে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, নিহত গৃহবধূর ভাই আব্দুর রহিম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে গ্রেপ্তার হওয়া দুই নারীর নাম রয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নওগাঁর মান্দা উপজেলায় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাপলা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর দক্ষিণ মিজি বাড়ি-সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে মাঝনদী থেকে শিশু শাহদাতের (৫) লাশ উদ্ধার করেছে। সন্ধ্যা পর্যন্ত অপর শিশু মাহমুদকে (৭) এখনো পাওয়া যায়নি।
১৩ মিনিট আগে
হোমনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের বিচার দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশের জ্বালানি খাত ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। দীর্ঘ মেয়াদে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পণ্যের ওপর ভ্যাট...
২৬ মিনিট আগে