
‘হ্যামার কেডা আছে, হ্যামার দিক কেডা দেখপি? খোঁজ নেওয়ার কেউ নাই। মুই মেলা জায়গাত গ্যাছি, অনেক অফিসে গ্যাছি, মানুষের পাছে পাছে ঘুরছি। হাত ধরছি, পাও ধরছি—কিন্তু মোর দুঃখ কেউ বোঝে না। মানুষের বাড়িত কাম করি, খাইয়া না-খাইয়া নাতি-নাতনিরে লইয়া কোনোমতে বাঁচি আছি।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালদীঘি ফতেহপুর গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম। তাঁর তিন সন্তানই প্রতিবন্ধী। তাঁরা হলেন বিপু (৩৫), শিমুল (৩০) ও তাছলিমা (২৮)।
জানা যায়, জন্মের সময় তিন ভাই-বোনই সুস্থ ছিল। স্বাভাবিকভাবেই তাঁদের বেড়ে ওঠা। স্থানীয় একটি ব্র্যাক স্কুলে পড়াশোনা করতেন তাঁরা। বড় হয়ে সংসারও শুরু করেন। অভাব ঘোচাতে দুই ভাই গার্মেন্টসে কাজ নেন। বোন তাছলিমারও বিয়ে হয় এবং দুই সন্তানের মা হন।
প্রায় ২০ বছর আগে বাবা মকবুল হোসেন মারা যান। এর পর থেকেই পরিবারের ওপর নেমে আসে দুর্ভোগ। প্রায় পাঁচ বছর আগে তিন ভাইবোনের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। স্বাভাবিক কথাবার্তা অসংলগ্ন হয়ে যায়। কেউ দৃষ্টি হারিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে পড়েন, আবার কারও হাত-পা বেঁকে গিয়ে শারীরিক প্রতিবন্ধিতার সৃষ্টি হয়। কারও কারও কথাবার্তাও অস্পষ্ট হয়ে পড়ে।
এ অবস্থায় দুই ভাই গার্মেন্টসের চাকরি হারিয়ে বাড়িতে ফিরে আসেন। সংসারের চরম দুর্দশায় বিপুর স্ত্রী সংসার ছেড়ে চলে যান। প্রায় ১০ বছর ধরে তিনি একাকী জীবন কাটাচ্ছেন। ছোট ছেলে শিমুলের স্ত্রীও সাত বছর বয়সী একমাত্র কন্যাসন্তানকে রেখে বাবার বাড়ি চলে যান।
ফলে নাতি-নাতনিদের দায়িত্ব এসে পড়ে বৃদ্ধা রাবেয়া বেগমের কাঁধে। ভিটেমাটি ছাড়া তাঁদের আর কোনো জমিজমা নেই।
বহু দৌড়ঝাঁপের পর বড় ছেলে বিপুর জন্য সমাজসেবা বিভাগ থেকে প্রতিবন্ধী কার্ড পাওয়া গেছে। এতে মাসে পাঁচ হাজার টাকা ভাতা পান তিনি। তবে এখনো ছোট ছেলে শিমুলের নামে কোনো প্রতিবন্ধী কার্ড হয়নি।
রাবেয়া বেগম জানান, সহায়তার আশায় তিনি অনেকের দ্বারে দ্বারে ঘুরেছেন। একসময় এলাকার প্রভাবশালী নেতাদের বাড়িতেও গিয়েছেন, কিন্তু সেখান থেকেও কোনো সহযোগিতা পাননি।
রাবেয়ার মেয়ে তাছলিমার বিয়ে পাশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়। মানবিক কারণে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে এখনো সংসারে রেখেছেন।
এদিকে অর্থাভাবে অনাহার-অর্ধাহারে দিন কাটছে রাবেয়া বেগমের। নাতি-নাতনিদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘তরুণ বয়সে হঠাৎ শারীরিক, দৃষ্টি বা বাক্প্রতিবন্ধিতা দেখা দিলে তা অনেক সময় মস্তিষ্কের নিউরোলজিক্যাল সমস্যার কারণে হতে পারে।’
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রতিবন্ধী ভাতা পেতে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার পর সমাজসেবা বিভাগের চিকিৎসক দল পরীক্ষা-নিরীক্ষা করে যোগ্য মনে করলে ভাতার জন্য নির্বাচিত করা হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৫ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৫ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৩ দিন আগে