পাবনার ঈশ্বরদীতে দেড় কোটি টাকার হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের সেরাজুল ইসলামের স্ত্রী মেরজাহাতুন (৩৬), চর বোয়ালমারী গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী গোলবাহার (৫০), নওগাঁর আত্রাই উপজেলায় পারকাসুন্দিয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী শেনারা খাতুন (২১) ও ঈশ্বরদীর পিয়ারাখালী এলাকার আজম মন্ডলের ছেলে ইমরান হোসেন (২৭)।
আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্য রাতে ঈশ্বরদী উপজেলা সদরের পৌর সুপার মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় হেরোইন বিক্রয় করে আসছিলে। নারীদের মাধ্যমে তারা মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তাদের সবার বিরুদ্ধে মাদকদ্রব্যের একাধিক মামলা রয়েছে বলেও জানান র্যাব এই কর্মকর্তা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আটক চারজনকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাঁদের সবার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৭ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে