
চাঁপাইনবাবগঞ্জে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ন কবীর এ মামলার আবেদন খারিজ করেন।
জানা যায়, গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালতের বিচারক মো. হুমায়ন কবীর বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছিলেন। ১৮৬০ সালের পেনাল কোড ১৫৩-ক/ ৫০৫-ক/ ৫০৯ ধারায় মানহানি ও শ্লীলতাহানির অপরাধে মামলার আবেদন করা হয়েছিল। আজ ফৌজদারি কার্যবিধি আইনের ২০৩ ধারায় মামলার আবেদন খারিজ করা হয়।
মামলার আবেদনে বাদী অভিযোগ করে বলেন, ‘গত ১ ডিসেম্বর এক সাক্ষাৎকারে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা একজন নারীর জন্য মর্যাদাহানিকর। পরবর্তী সময়ে ১ নম্বর নম্বর আসামি ডা. মুরাদ হাসান তাঁর নিজ ফেসবুক পেজে তা প্রচার ও প্রকাশ করেন।
‘২ নম্বর আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল এ বক্তব্য ধারণ করে ইউটিউবে আপলোড করেন। এতে অশালীন মিথ্যাচার ও নারীর প্রতি অবমাননামূলক বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে। যে কারণে আমি ক্ষুব্ধ হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন দাখিল করেছি।’
মামলার আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাসান শরীফ বলেন, আজ সকালে বিচারক মামলার আবেদন খারিজ করেন। এ নিয়ে বাদীর সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো উচ্চ আদালতে মামলার আবেদন খারিজের বিষয়ে রিভিউ করার সুযোগ রয়েছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২০ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৯ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৯ দিন আগে