পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট আছে এমন প্রচার চালিয়ে সিলিন্ডার ব্যবসা করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় চারজনকেই কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের শালগাড়িয়া মহল্লার সুলতান হোসেনের ছেলে মাসুদুর রহমান (৪৫) ও শালগাড়িয়া শাপলা মোড়ের কাজী ফরহাদ হোসেনের ছেলে কাজী আকাশ (২৫) কে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে শালগাড়িয়ার আবু সাঈদের ছেলে আফজাল হোসেন (২৫) ও ঝন্টু হোসেনের ছেলে জীবন হোসেন (২২) কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, হাসপাতালে অক্সিজেনের সংকট আছে, এমন প্রচার চালিয়ে অক্সিজেন সিলিন্ডারের ব্যবসা করতেন কিছু প্রতারক। হাসপাতাল চত্বর থেকে আজ এমন চারজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪টি অক্সিজেন সিলিন্ডারও জব্দ করা হয়।
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, করোনার এই সময়ে সরকারি হাসপাতালের পরিবেশ নষ্ট করে অপপ্রচার চালিয়ে কেউ যে কোনো ধরনের সুবিধা হাসিলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।
তিনি বলেন, পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট নেই। পাশাপাশি জেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অসহায় রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন, প্রয়োজনে তাঁদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে