বগুড়ায় ছিনতাই, পাওনা টাকা নিয়ে বিরোধসহ তুচ্ছ ঘটনায় পাঁচজন ছুরিকাহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে বগুড়া শহর ছাড়াও গাবতলী উপজেলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ছুরির আঘাতে আহতেরা হলেন—গাবতলী উপজেলার মালিয়ান ডাঙ্গা গ্রামের আনসার উদ্দিনের ছেলে জাহিদ হাসান (৩০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল করিমের ছেলে রাব্বী মিয়া (১৯), একই উপজেলার আবুল কালাম আজাদের ছেলে প্রিন্স আব্দুল্লাহ (২০), বগুড়া শহরের রহমান নগর এলাকার জালাল উদ্দীনের ছেলে তুষার আব্দুল্লাহ (২৩) ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার মো. শাহিনের ছেলে রায়হান সরকার (১৪)।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম জানান, ১৫০ টাকা পাওনা নিয়ে জাহিদের সঙ্গে তাঁর বন্ধু আল-আমিনের বিরোধ হয়। টাকা না পেয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তরনীহাটে জাহিদ আল-আমিনকে পেয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আল-আমিন জাহিদের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ছুরিকাহত হন রাব্বী মিয়া, প্রিন্স আব্দুল্লাহ, তুষার আব্দুল্লাহ ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার রায়হান সরকার। তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান, শহরে চারজন ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে আহতদের পক্ষ থেকে কেউ মামলা দায়ের করেনি।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৭ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৭ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৩ দিন আগে