চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় রাজন আলী (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত রাজন আলী শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সহসভাপতি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। মামলার বাদী মো. আশিক উপজেলার পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
মামলার বরাত দিয়ে এসআই সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে রাজন আলীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতেও একটি ছিনতাইয়ের ঘটনায় আশিক নামের এক যুবক রাজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসআই সাইফুল বলেন, রাজনের নেতৃত্বে একটি চক্র রয়েছে। যারা মোবাইল, মোটরসাইকেল, নগদ টাকা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাঁদের চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনের বিরুদ্ধে প্রায়ই ছিনতাইসহ নানা অভিযোগ মৌখিকভাবে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় গ্রেপ্তার করা যায়নি। লিখিত অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মো. আলী রাজ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৯ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৯ দিন আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
১০ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১৬ দিন আগে