
রাজশাহীতে সংবাদ সম্মেলন ডেকে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন এহসানুল কবির টুকু নামের এক বিএনপি নেতা। জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন বিএনপির এই সভাপতির অভিযোগ, একটি ‘অনিবন্ধিত’ অনলাইন নিউজ পোর্টাল ও একটি পত্রিকায় তাঁকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।
ওই সংবাদের প্রতিবাদ জানাতেই শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তাঁর বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন বিএনপি নেতা এহসানুল কবির টুকু। দাবি করেন, তাঁদের এলাকায় বিএনপিতে গ্রুপিং আছে। এ কারণেই রাজনৈতিক প্রতিপক্ষরা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। তিনি এর প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এহসানুল কবির বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে নিজ বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত ভাটোপাড়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ দখল করেছেন তিনি। বাস্তবে ওই বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একইভাবে প্রেমতলী বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতির পদটিও নিজের নিয়ন্ত্রণে রাখার অভিযোগ করা হয়েছে। অথচ এই বিদ্যালয়ের সভাপতিও ইউএনও।
এহসানুল কবির আরও বলেন, এভাবে মনগড়া তথ্য দিয়ে তাঁকে নিয়ে যা খুশি লিখে অনিবন্ধিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করা হয়েছে। তিনি এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। আগামী রোববারই তিনি এ ব্যাপারে মামলা দায়ের করবেন বলেও হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, স্থানীয় বিএনপির নেতা হাবিবুর রহমান, মাহবুবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াতে ইসলামীর নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) মারা গেছেন। তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এবং ভেলুরচক গ্রামের বাসিন্দা ছিলেন।
৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামের এক ব্যক্তি তাকে মারধর করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক ও একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ঘটনার সময় আজিজকে ‘বাচ্চু-বাচ্চু’ বলে কাউকে ডাকতে শোনা যায়।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে লরিচাপায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে নগরীর বন্দর থানাধীন হালিশহরের আনন্দবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়।
৪২ মিনিট আগে