
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা। অনুষ্ঠানে তিনি বলেন, রাজশাহী তাঁর ভালোবাসার শহর এবং এখান থেকেই তাঁর শিক্ষাজীবনের সূচনা। শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীর শিক্ষাব্যবস্থার উন্নয়নে তিনি সর্বাধিক কাজ করতে চান।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিতভাবে প্রকল্পগুলোর বাস্তবায়ন তদারকি করবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইট বেগমের (৫০) মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
১ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে কৃষক দলের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (৪ জুলাই) মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে আটজন রোহিঙ্গা। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে