পাকিস্তানে ট্রাক ও বাস থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর গুলি করে অন্তত ২৩ জনকে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) দেশটির বালুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকার জানান, অস্ত্রধারীরা মুসাখাইল জেলার রারাশাম এলাকায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর তাঁরা যাত্রীদের গুলি করে হত্যা করেছে। নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ও লেভিস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে স্থানান্তর করতে শুরু করেছেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৭ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে