
ময়মনসিংহের নান্দাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধানখেতে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়নের মেরেঙ্গা কাওয়ারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাস উল্টে যাওয়ার ঘটনায় আহত যাত্রীদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে এ ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি।
নান্দাইল হাইওয়ে থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহের উদ্দেশে এম কে সুপার পরিবহনের একটি বাস ছেড়ে যায়। বাসটি নান্দাইলে মুশুল্লি ইউনিয়নের মেরেঙ্গা কাওয়ারগাতি এলাকায় আসামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
পরে বাসটি সড়কের পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পাশের ধানখেতে পড়ে যায়। বাসটিতে ৩০ জন যাত্রীর মধ্যে ১৫ জন আহত হন। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দ্রুত তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান ফয়সাল বলেন, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লাগে। এতে পিলারটি ভেঙে বাসটি ধানখেতে পড়ে ১৫ জনের মতো আহত হন। স্থানীয় বাসিন্দারা সবাই মিলে বাসটি উদ্ধার করে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠান।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজন কুমার রায় বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহত ব্যক্তিদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রভাব নৈমিত্তিকভাবে চোখে না পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে ম্যালেরিয়া রোগ এখনো দৃঢ়ভাবেই বিদ্যমান। গত দেড় যুগে দেশের নির্দিষ্ট কয়েকটি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা গেছে। এসব জেলার ৭২টি উপজেলায় রোগটির উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি বিস্তার ও মৃত্যুর ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়।
২০ মিনিট আগে
রাজধানীর উত্তরা ‘কম্বে রেন্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে সেখান থেকে কোনো মদ-বিয়ার জব্দ করা হয়নি।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
ভুক্তভোগী প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলছেন, চাঁদাবাজি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে জড়িয়ে আপত্তিকর কথা বলা হয় তাঁকে। এ কারণে তিনি মেজাজ হারিয়ে বিএনপি কর্মী শাহাদ আলীকে প্রথমে চড় দেন। এরপর তাঁকে স্যান্ডেল খুলে পেটান শাহাদ।
৫ ঘণ্টা আগে