
নেত্রকোনার মোহনগঞ্জে পিঠা বিক্রেতা রুবেল মিয়াকে (৪৫) হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মোহাম্মদ হৃদয় মিয়া (২৮) নামের ওই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতে সোপর্দ করলে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আদর্শনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদ হৃদয় মিয়া (২৮) আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামের সবুজ মিয়ার ছেলে।
রুবেল হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় হত্যায় জড়িত থাকা অন্যদের নামও বলেছেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে একই ঘটনায় গত বুধবার বিকেলে মো. তুহিন মিয়াকে (১৯) গ্রেপ্তার করে আদলতে সোপর্দ করে পুলিশ। তুহিন মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকার মৃত ছাদেক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালাঘরে পিঠা বিক্রি করতেন। প্রায়দিনই রাতে বাড়িতে চলে আসতেন। কখনো ওই ঘরে রাতে থেকে যেতেন। গত ২৫ ফেব্রুয়ারি রোববার সকালে বাজারের লোকজন রুবেলকে তার চালাঘরে মৃত অবস্থায় দেখতে পায়। তবে তাঁর গলায় গামছা প্যাঁচানো ও মুখে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এর কয়েক দিন আগে রুবেলের একটি মোবাইল ফোন চুরি হয়। এ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব হয় রুবেলের।
পরে হত্যার ঘটনায় রুবেলের স্ত্রী রিমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরও সাতজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। তবে গ্রেপ্তার দুজন এজাহারভুক্ত ছিলেন না।
মামলার তদন্তকারী কর্মকর্তা আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. ফরিদুল ইসলাম বলেন, শনিবার গ্রেপ্তার হৃদয় মিয়াকে আদালতে সোপর্দ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ব্যবসায়ী রুবেল হত্যার ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁরা দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে