
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক কৃষিকন্যা হলে ছাত্রীদের কক্ষ থেকে রান্নার বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ এবং ভাঙচুর করেছে হল প্রশাসন। গতকাল সোমবার বিকেলে হল প্রভোস্টের নির্দেশে হাউস টিউটর ও কর্মচারীরা এই অভিযান পরিচালনা করেন। তবে আবাসন সংকট এবং ডাইনিংয়ের নিম্নমানের খাবারের মধ্যে হল কর্তৃপক্ষের এমন হার্ডলাইন অবস্থানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
হল সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার পর বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত রাইস কুকার ও হিটার জব্দ করা হয়। যার মধ্যে ১৫টি হিটার ভেঙে ফেলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের ডাইনিংয়ের খাবার প্রায়ই খাওয়ার অযোগ্য থাকে এবং কোনো কিচেন সুবিধা না থাকায় তাঁরা বাধ্য হয়ে নিজেদের টাকায় কেনা সরঞ্জামে রান্নার ব্যবস্থা করে আসছিলেন। সরঞ্জামগুলো জব্দ না করে সরাসরি ভেঙে ফেলায় আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে জানান তাঁরা।
শিক্ষার্থীরা আরও জানান, হলে সিট সংকটের কারণে চারজনের রুমে ছয়জনকে থাকতে হচ্ছে, যা পড়াশোনার পরিবেশ বিঘ্নিত করছে।
এ বিষয়ে কৃষিকন্যা হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান জানান, উপাচার্যের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। হলের বৈদ্যুতিক লাইনগুলো হিটার ব্যবহারের উপযোগী না হওয়ায় বারবার বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিচ্ছে। রান্নাঘর বন্ধ রাখার বিষয়ে তিনি জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে শিক্ষার্থীদের অতিরিক্ত অভিযোগের কারণে তা বন্ধ করা হয়েছিল। তবে ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন এবং আবাসন সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৫ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৫ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৩ দিন আগে