
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে এক নারীসহ দালাল চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ও জেলা প্রশাসনের যৌথ দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৬ ধারায় তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।
সাজাপ্রাপ্তরা হলেন মো. আতিকুল ইসলাম (৪০), মোহাম্মদ রফিক আলী (৪৫), ইমরান বাদশা (৩০), আসাদ (৪৭), আহসান উল্লাহ (৩৭), মনির (৪৫), টুটুল আমিন (৪০), আনিস হোসেন (৪০), মো. রানা (৩০), মো. সোহাগ মিয়া (৩১), মনির হোসেন (৩৭), শিলা আক্তার (৫১), জীবন হোসেন (২৮) ও আক্তার হোসেন (৩১)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রবেশপথে অবস্থান করে রোগী ও স্বজনদের টার্গেট করতেন। পরে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে তাঁদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, শুধু অভিযান চালিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা প্রয়োজন। তাঁদের প্রতারণার কারণে সাধারণ রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ত্রিশাল উপজেলার কোনাবাড়ী গ্রামের বাবুল হোসেন বলেন, ছেলের পায়ে তারকাঁটা লাগার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে দালালের মাধ্যমে একটি বেসরকারি ক্লিনিকে গিয়ে অপারেশনের জন্য ৩৯ হাজার টাকা খরচ করতে হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালকেন্দ্রিক দালালি করে আসছে। তারা রোগীদের বিভিন্নভাবে প্রভাবিত করে সরকারি হাসপাতালের বাইরে নিয়ে যায়।
র্যাব জানিয়েছে, হাসপাতাল ও আশপাশের এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টায় উপজেলার বংশাই নদের ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১৩ মিনিট আগে
মেটা: গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় সমাপনী বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ উচ্চারণ করেছেন অনুষ্ঠানের সভাপতি ও এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
৩৮ মিনিট আগে
রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালটি তিন দশকেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল ভবন ও এর আসবাবপত্র অবহেলা-অযত্নে নষ্ট হচ্ছে। জানা গেছে, শহর থেকে দূরে হওয়ায় এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে বাসমালিকেরা শুরু থেকেই টার্মিনালটি ব্যবহার করতে অনাগ্রহী ছিলেন।
৭ ঘণ্টা আগে
কয়েক বছর আগেই থেমে গেছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল লিমিটেডের মেশিনগুলো। একসময় হাজারো শ্রমিক কাজ করলেও এখন সেখানে রয়েছে শুধু মরিচা ধরা যন্ত্রপাতি। তবে থামেনি খরচ। এই অচল কারখানার কর্মকর্তা-শ্রমিকদের বেতন ও রক্ষণাবেক্ষণে প্রতি মাসে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা।
৮ ঘণ্টা আগে