
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় মমেক শাখা ছাত্রদলের এক নেতাসহ দুজনকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মমেক শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাব এবং প্রাথমিক সদস্য নাফিউল ইসলাম। রুতাবকে তাঁর সাংগঠনিক পদ থেকে এবং নাফিউলকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
একই সঙ্গে মমেক শাখার নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা অনাকাঙ্ক্ষিত এই ঘটনার অভিযোগ তদন্তে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ১২ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্ত পরিচালনা করে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে বাঘমারা ছাত্র হোস্টেলে মোটরসাইকেলে তেল ভরা নিয়ে তর্কের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত এক ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ আগামী সাত দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দিয়েছে। এ ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব।

অপেক্ষমাণ ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন। তিনি আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে অনশন শুরু করেন। জামাল উদ্দিন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন।
৮ মিনিট আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী বলেছেন, বাংলাদেশের আদালতে এখন ৫০ লাখ মামলার জট। ৫০ হাজার বিচারক নিয়োগ দিয়েও এ জট ছাড়ানো সম্ভব নয়। তাই বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা কমাতে হবে। এজন্য আইনজীবী ও বিচারকদের ভূমিকা রাখতে হবে।
১১ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
রেললাইনের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির অন্তত ১০টি দরজা খুলে পড়েছে। অল্পের জন্য ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার কারণে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। চট্টগ্রামের চন্দনাইশের খানহাট স্টেশন-সংলগ্ন...
১ ঘণ্টা আগে