শেরপুরে সাথী স্টোর নামে একটি খুচরা বিক্রেতার দুটি গোডাউন ও বাসা থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার বাজারে অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে ওই দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত তেল ন্যায্যমূল্যে জনসাধারণের কাছে বিক্রি করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শেরপুর সদর উপজেলার গাজীর খামার বাজারে সাথী স্টোর নামে একটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মালিক আবু সায়েম সাথীর বাসা ও দুটি গুদাম থেকে কার্টন ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে তিন মাসে আগের মূল্য লেখা রয়েছে। তবে মূল্যের সিল কৌশলে উঠিয়ে নতুন মূল্য বসিয়ে প্রতি লিটার সয়াবিন ২০০ থেকে ২১০ টাকা মূল্যে বিক্রি করছেন ওই দোকানি।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি ধারায় ব্যবসায়ী আবু সায়েম সাথীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সয়াবিন তেল জনসাধারণের মাঝে বোতলের গায়ে লেখা মূল্যে বিক্রি করা হয়।
এ ব্যাপারে শেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৩ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩ দিন আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
৪ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১০ দিন আগে