
ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা পরিষ্কার করার জন্য পানিতে নামে। এ সময় ছোট ভাই শামিম পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দেয়। সেও পানিতে তলিয়ে যায়। দুই শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। একপর্যায়ে তাদের মা পুকুরপাড়ে গিয়ে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, দুপুরে পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

চারদিকে থইথই পানি। এরই মধ্যে দাঁড়িয়ে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। হাওরের মধ্যে নির্মিত বিদ্যালয়টির আশপাশের পথঘাট বর্ষার পানি বৃদ্ধির কারণে ডুবে গেছে। ফলে দূরদূরান্ত থেকে শিশুশিক্ষার্থীদের নৌকা বেয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে এখানে ক্লাস করতে আসতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪টি সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। এসব প্রতিশ্রুতি দিয়ে বিশাল জয়ও পেয়েছিল তারা। তবে প্রতিশ্রুতির উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের একাংশ।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে গত এক সপ্তাহ ধরে কাজ করছেন দুজন নির্বাহী প্রকৌশলী। যা নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। এ অবস্থায় ভোগান্তিতে পড়ছেন ঠিকাদারসহ সেবাগ্রহীতারা।
১ ঘণ্টা আগে
হঠাৎ টালমাটাল হয়ে উঠেছে নওগাঁর চালের বাজার। এই জেলায় উৎপাদিত সুগন্ধি (আতপ) চালের কেজিতে এবার ২-৪ টাকা নয়, বেড়েছে ৮০ টাকা। গেল তিন সপ্তাহের ব্যবধানে সব ধরনের সরু চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা।
১ ঘণ্টা আগে