
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। প্রায় ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার সামসু সরদার ওরফে কোপা শামসু ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে কিছু সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সামসু সরদারের লোকজন হাওলাদার গ্রুপের একজনের বাড়িতে হামলা চালায়। এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় মোস্তফাপুরের শাহীন হাওলাদারের মোবাইলের দোকান, রাকিবুল ইসলামের বিরিয়ানির দোকানসহ উভয় পক্ষের প্রায় ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ছয়জন আহত হয়। আহতরা মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নেয়। তবে আহতদের নাম পাওয়া যায়নি।
সংঘর্ষের ঘটনায় সামসু সরদার ও হাবিব হাওলাদারের সঙ্গে যোগাযোগ করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১০ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১০ দিন আগে