ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচার করে আনা ৪৭টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। আজ রোববার রাতে উপজেলার মাটিলা সীমান্তের রায়পুর গ্রামের মাঠে পড়ে থাকা বস্তা থেকে এ কচ্ছপ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ এর পরিচালক মাসুদ পারভেজ রানা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
বিজিবি-৫৮ এর পরিচালক মাসুদ পারভেজ রানা বলেন, ‘গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাকারবারিরা বিদেশি প্রজাতির কচ্ছপ ভারত থেকে পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে। এমন তথ্যের ভিত্তিতে মাটিলা বিওপির টহল দল রায়পুর গ্রামের মাঠে অবস্থান নেয়। পরে মাঠের মধ্যে থেকে মালিকবিহীন অবস্থায় বস্তাবন্দী ছোট–বড় ৪৭টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার করা কচ্ছপের আনুমানিক মূল্য তিন লাখ ৯১ হাজার টাকা।’
মাসুদ পারভেজ রানা আরও বলেন, ‘৪৭টি কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অনুমোদন ব্যতীত এক দেশ থেকে অন্য দেশে পাচার করা। এগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় খুলনায় জমা করা হয়েছে।’

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৭ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৭ দিন আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
৮ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১৪ দিন আগে