
খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা শাহীনুর শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তালতলা এলাকায় ঘটনাটি ঘটে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শাহীনুর শেখ উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তিনি তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বিএনপি নেতা শাহীনুর একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুজন যুবক তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। একটি গুলি তাঁর পায়ে বিদ্ধ হয় এবং অপর গুলিটি মাথার চামড়া ভেদ করে বের হয়ে যায়। উপস্থিত জনতা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজ্জাক মীর জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের গ্রেপ্তারে রাত থেকে অভিযান শুরু হয়েছে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারে অনেক রাত পর্যন্ত কাজ করেছে পুলিশ। হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলে হামলার কারণ জানা যাবে।

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার অনুসারীদের মধ্যে গুলিবিনিময়, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে খুলশী থানাধীন লেকভ্যালি আবাসিক এলাকা এবং আকবরশাহ থানাধীন
১১ মিনিট আগে
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে ‘অপ্রত্যাশিত অবহেলা’র ফল হিসেবে উল্লেখ করেছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় হাসপাতালের দুই নিম্নপদস্থ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নোটিশকে ‘বেআইনি’ বলে দাবি করেছেন...
২০ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মিরপুর ও উত্তরখান থেকে ছয়জন দগ্ধ হয়ে এসেছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন। উত্তরখানের আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
২৩ মিনিট আগে