Ajker Patrika

খুবি ছাত্রী নিহতের ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক আটক হয়নি

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
খুবি ছাত্রী নিহতের ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক আটক হয়নি
প্রতীকী ছবি

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারটি শনাক্ত করে জব্দ করেছে পুলিশ, তবে চালক এখনো পলাতক। আজ শুক্রবার দুপুরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থল থেকে গাড়িটির চাকার রিং কভার সংগ্রহ করা হয়। পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে নীল রঙের প্রাইভেট কারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। গাড়ি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাঁর পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। তাঁরা দোষীর দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় মামলা করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে পারমাণবিক হামলার গুঞ্জন, হোয়াইট হাউসের তীব্র প্রতিবাদ

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত