সরিষা খেত রক্ষায় দানা ছিটানোর সময়ই বিষ দিয়েছিলেন চাষি। সেই সরিষা দানা খেতে এসে প্রাণ গেল ২৮টি কবুতর এবং দুটি ঘুঘুর।
আজ শনিবার বিকেলে যশোরের মনিরামপুরে বাগডোব মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কবুতর মালিকদের অভিযোগ, কিছু না জানিয়ে শেখপাড়া গ্রামের কৃষক শিমুল হোসেন সরিষা বোনার সময় বীজের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন। মাঠে কোনো ঝান্ডাও দেননি।
কোদলাপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ১৮ টি, বাগডোব গ্রামের আইউব হোসেনের ৮টি এবং আলমগীর হোসেনের দুটি কবুতর মারা গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) রোহিতা, কোদলাপাড়া ও বাগডোব ওয়ার্ডের তিন ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত কবুতর মালিক জয়নাল আবেদিন বলেন, ‘শখ করে ২৫টা কবুতর পালন করতাম। আজ সকালে ছাড়া পেয়ে কবুতরগুলো উড়ে মাঠের দিকে যায়। বিকেলে দুটো কবুতর বাড়ি ফিরে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত ওদের জবাই করে দিই। বাকি কবুতর বাড়ি না ফেরায় মাঠে যেয়ে দেখি একটি খেতে আমার ১৬টি কবুতর মরে পড়ে আছে!’
জয়নাল আবেদিন দাবি করেন, শেখপাড়া গ্রামের শিমুল নামে এক কৃষক আজ সকালে জমিতে সরিষার বীজ বুনেছেন। তিনি বীজের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন। কিন্তু বিষ মিশানোর বিষয়ে তাঁদের কাউকে কিছু জানাননি।
কোদলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি ন্যক্কারজনক। শিমুলের বাড়ি মেহেদী মেম্বরের ওয়ার্ডে। তিনি ঘটনাস্থলে এসে সব দেখে গেছেন। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।’
রোহিতা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, ‘মানুষ শখের বশে কবুতর পালন করেন। এভাবে খেতে বিষ দিয়ে এতগুলো পাখি হত্যা করা ঠিক না। আমি শিমুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’
খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারী ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন হোসেন বলেন, ‘ঘটনা আমরা শুনেছি। ক্ষতিগ্রস্ত কবুতর মালিকদের একটা লিখিত অভিযোগ দিতে বলেছি।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬