
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, বই না পড়ে কেউ স্মরণীয় ও বরণীয় হতে পারে না। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। তিনি বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে বইমুখী করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার (৩১ জুলাই) খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত বিভাগীয় পর্যায়ের পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তর এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (তৃতীয় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনার বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বই পড়ার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে বই পড়ায় উৎসাহিত করতে হবে। বই মানুষের জ্ঞান, চিন্তা ও মননকে সমৃদ্ধ করে। বই কেনা ও পড়ার অভ্যাস গড়ে উঠলে জাতিও হবে আরও সমৃদ্ধ।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মো. বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোছা. মরিয়ম বেগম। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, বর্তমানে দেশের ৬৪ জেলায় ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালিত হচ্ছে।
পাঠক সমাবেশ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে তারা ভ্রাম্যমাণ বইমেলা পরিদর্শন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, পাঠক সমাবেশ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে চার দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। পাঁচটি স্টলে ৩০ শতাংশ ছাড়ে বই বিক্রি হচ্ছে। আগামীকাল ১ আগস্ট বইমেলা শেষ হবে।

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন। জাহের আলভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল...
৫ মিনিট আগে
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি কমিউনিটি ক্লিনিকে আজ এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গর্ভবতী মা, প্রসূতি মা, শিশুদের অভিভাবক ও কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবাগ্রহীতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
১৫ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালের দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়ে।
১৮ মিনিট আগে
ভোলায় গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নূরে আলমকে স্মরণ করলেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার ছিল নূরে আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
২৪ মিনিট আগে