
খুলনা নগরীর সোনাডাঙ্গায় মো. ইমরুল (২৬) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা ভাজা আলাগলিতে আজ শনিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। চার-পাঁচটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে ইমরুলকে গুলি করে পালিয়ে যায়। তাঁর অবস্থা সংকটাপন্ন।
স্থানীয় বাসিন্দারা ইমরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি গোবরচাকা এলাকার কামাল শেখে ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১টা ৫০ মিনিটের দিকে গোবরচাকা ভাজা আলাগলিতে চার-পাঁচটি মোটরসাইকেলে অন্তত ৯ জন যুবক এসে ইমরুলকে গুলি করেন। গুলিটি তাঁর নাভির নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘গুলিতে আহত যুবকের অবস্থা সংকটাপন্ন। তিনি কোনো কথা বলতে পারছেন না। কারা তাঁর ওপর এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তবে যারা এই হামলা চালিয়েছে, তাদের শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।’

অপেক্ষমাণ ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন। তিনি আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে অনশন শুরু করেন। জামাল উদ্দিন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন।
৭ মিনিট আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী বলেছেন, বাংলাদেশের আদালতে এখন ৫০ লাখ মামলার জট। ৫০ হাজার বিচারক নিয়োগ দিয়েও এ জট ছাড়ানো সম্ভব নয়। তাই বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা কমাতে হবে। এজন্য আইনজীবী ও বিচারকদের ভূমিকা রাখতে হবে।
১০ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
রেললাইনের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির অন্তত ১০টি দরজা খুলে পড়েছে। অল্পের জন্য ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার কারণে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। চট্টগ্রামের চন্দনাইশের খানহাট স্টেশন-সংলগ্ন...
১ ঘণ্টা আগে