
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও চিকিৎসা প্রয়োজন। বর্তমানে খাবার ও প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা চলছে। চিকিৎসকেরা আশা করছেন, আগামী মাসেই (মার্চে) বাঘটি সুন্দরবনে অবমুক্ত করার উপযোগী হয়ে উঠবে। তখন বাঘটিকে ছেড়ে দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বন বিভাগের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ জুলকার নাইনের নিবিড় তত্ত্বাবধানে বাঘটির চিকিৎসা চলছে। এখন অনেকটা সুস্থ। প্রতিনিয়ত গর্জন তুলছে। সম্পূর্ণ সুস্থতার পরই বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
তিনি বলেন, এখনই অবমুক্ত করলে বাঘটির সমস্যা সম্ভাবনা রয়েছে। তাই সম্পূর্ণ সুস্থতার জন্য চিকিৎসা চালাতে হচ্ছে। পায়ের ক্ষত এখন শুকাচ্ছে। বাঘটির চলাফেরা স্বাভাবিক হয়ে আসছে। ১০ দিন পরপর চিকিৎসা বদলানো হচ্ছে।
বনের এই কর্মকর্তা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক দল আশা প্রকাশ করে, স্বল্প সময়ের মধ্যেই বাঘটি সুস্থ হয়ে বনে ফিরে যেতে পারবে। তবে বর্তমানে এটির ক্ষত প্রায় শুকিয়ে গেছে।
ইমরান আহমেদ বলেন, এটি সম্পূর্ণরূপে একটি বন্য প্রাণী, যা কখনো মানুষের সংস্পর্শে আসেনি, তাই এটিকে সুস্থ করতে হলে এর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বাঘটিকে যখন আনা হয় তখন এটির তিনটি সমস্যা ছিল। বাঘটির বাঁ পা ক্ষতিগ্রস্ত হওয়ায় তার পক্ষে শিকার ধরা খুবই কঠিন ছিল। তা ছাড়া ফাঁদের সুতায় বাঁ পায়ের শিরা ও নার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রক্ত চলাচল বন্ধ ছিল। রক্ত চলাচল স্বাভাবিক হলেও শিরা, উপশিরাগুলো ঠিক হতে আরও সময় লাগবে। তবে এখন বাঘটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে না।
উল্লেখ, চলতি বছরের ৩ জানুয়ারি বিকেলে সুন্দরবন বিভাগের কর্মকর্তারা খবর পান একটি বাঘ চাঁদপাই রেঞ্জের জয়মনির শরকির খালসংলগ্ন স্থানে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়েছে। এরপর বাঘটি উদ্ধারের জন্য ঢাকায় খবর দেওয়া হয়। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম ৪ জানুয়ারি দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করে।
এরপর সেটিকে রাতেই খুলনা রেসকিউ সেন্টারে নিয়ে আসে এবং চিকিৎসা শুরু করে। ৬ জানুয়ারি ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমও খুলনায় এসে বাঘটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা ব্যবস্থাপনার বিষয়টি মনিটরিং করে। তাদের তত্ত্বাবধানেই বাঘটির চিকিৎসা চলে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে