
খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে সন্ত্রাসীদের গুলিতে রূপসা বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দলের নেতা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন।
আজ বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু (বি কোম্পানি) গ্রুপের সক্রিয় সদস্য অশোক ঘোষকে পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনাস্থলে উপস্থিত খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে সাত-আটজনের একদল সন্ত্রাসী ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে মাসুম বিল্লাহকে গুলি এবং কুপিয়ে হত্যা করে।
এ সময় স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর এক সদস্যকে পিস্তলসহ আটক করে। আটক ব্যক্তি মাসুম বিল্লাহ হত্যার মূল শুটার বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী অভিযান শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা নগরী ডাকবাংলো মোড়ে ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১১ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৩ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৪ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৯ দিন আগে