
ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা অলকা দেবী। তাঁর ১৭ বছরের কিশোরী মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। তবে প্রেমিককে চিনতেন মা অলকা। এরপর অনেক কষ্টে ফিরিয়ে আনেন মেয়েকে। বাড়ি ফেরার পর থেকে মেয়ের ব্যবহারে রীতিমতো অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। পরিত্রাণ পাওয়ার জন্য ফন্দি আঁটেন তিনি। ভাবেন, ভাড়াটে খুনি দিয়ে মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন।
তবে ওই ভাড়াটে খুনি শেষমেশ মেয়েকে নয়, খুন করেছেন মা অলকাকে। এ ঘটনায় পুলিশ ওই ভাড়াটে খুনি ও কিশোরীকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে অনুযায়ী, অলকার মেয়ে যখন পালিয়ে গিয়েছিল, তখন তিনি (অলকা) জানতেন না যে তাঁর মেয়ে কার সঙ্গে সম্পর্ক করছে। তবে স্থানীয় যুবক অখিলেশ ও অনিকেতের বিরুদ্ধে অলকার মেয়েটিকে প্রলুব্ধ ও অপহরণের অভিযোগ ওঠে। মেয়েটিকে উদ্ধারের সময় তাঁদের গ্রেপ্তার করে নয়াগাঁও পুলিশ হাজতে রাখা হয়।
পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এ ঘটনার পর অলকা দেবী মেয়েকে তার নানিবাড়ি ফররুখাবাদ জেলার সিকান্দারপুর খাস গ্রামে পাঠান। কিন্তু সেখানে ওই কিশোরী আবার ১০ বছর কারাবাসে থাকা ৩৮ বছর বয়সী সুভাষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সুভাষ কথা বলার জন্য মেয়েটিকে একটি মোবাইল ফোনও কিনে দেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ৪২ বছর বয়সী মা অলকা দেবী খুনি ভাড়া করার জন্য যোগাযোগ করেন ওই সুভাষ সিংয়ের সঙ্গেই। গত ২৭ সেপ্টেম্বর অলকা সুভাষকে নিজের মেয়েকে হত্যার জন্য ৫০ হাজার রুপি দেওয়ার প্রস্তাব দেন। এরপর, সুভাষ তাঁর প্রেমিকার কাছে পরিকল্পনা প্রকাশ করেন। এ সময় মেয়েটি বিকল্প প্রস্তাব দিয়ে বলে, তার বদলে মাকে হত্যা করলে সে সুভাষকে বিয়ে করবে।
এরপর কিশোরী মেয়ে ও তাঁর প্রেমিক সুভাষ অলকাকে হত্যার পরিকল্পনা একযোগে করতে থাকেন। পরিকল্পনা মোতাবেক, সুভাষ অলকাকে আগ্রাতে ডাকেন ও সেখানে মেয়েটিও আসেন। তাঁরা তিনজন আগ্রার ইটাহ থেকে রামলীলা মেলায় যান। সেখান থেকে তাঁরা আলীগঞ্জ যান। সেখানকার নাগলা চন্দন এলাকায় অলকাকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন সুভাষ।
পুলিশের জিজ্ঞাসাবাদে সুভাষ ও অলকার মেয়ে তাঁদের অপরাধের কথা স্বীকার করেছে। স্থানীয় সময় বুধবার রাতে সুভাষ ও ওই কিশোরীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তারা মামলাটিকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, এমন মামলা বিরল!
এর আগে, গত শনিবার (৫ অক্টোবর) অলকা দেবী একটি মামলা করতে ইটাহতে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি না ফেরায় তাঁর স্বামী রমাকান্ত মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়। রমাকান্ত আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজ নেন, কিন্তু পরদিন রোববার সন্ধ্যা পর্যন্ত স্ত্রীর কোনো খবর পাননি।
এরপর তিনি একটি মৃতদেহ শনাক্ত করার জন্য পুলিশের কাছ থেকে ফোন পান। শনাক্তকরণের পর অলকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে