
ছয় বছর আগে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন ভেঙে যায় বিনয় কুমার সাহুর। পরবর্তী সময়ে অপরাধজগতে জড়িয়ে উচ্চাকাঙ্ক্ষা পূরণের ফন্দি এঁটেছিলেন। নেমে পড়েছিলেন ব্ল্যাকমেল বাণিজ্যে। কিন্তু সেই আশার গুড়েও বালি! ধরা পড়েছেন পুলিশের জালে।
পুলিশ বলছে, আলসেমির কারণেই ধরা খেয়েছেন সাহু! বারবার কয়েকটি বাড়িই টার্গেট করেছেন তিনি। ফলে তাঁকে শনাক্ত করা সহজ হয়ে গেছে।
এমন ‘অলস’ চোরের উদ্ভট গল্পটি ভারতের ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলার। এক দম্পতি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, ব্ল্যাকমেলে ১০ লাখ রুপি দাবি করেন। না দিলে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।
একটি এফআইআর হলে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অনুসন্ধান শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দ্রুতই অপরাধীকে শনাক্ত করে তারা।
জিজ্ঞাসাবাদের সময় ২৮ বছর বয়সী সাহু অপরাধ স্বীকার করেছেন। এমন একটি গল্প তিনি বলেছেন যে পুলিশও রীতিমতো অবাক হয়েছে!
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হেম প্রকাশ নায়ক সাংবাদিকদের বলেন, সাহু পুলিশকে বলেছেন, তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সিভিল সার্ভিস প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য ২০১৭–১৮ সালে দিল্লিতে ছিলেন। সর্বভারতীয় এই পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তিনি ছত্তিশগড়ের আহিওয়ারা শহরে বাড়িতে ফিরে আসেন।
এর পরই অপরাধজগতে জড়িয়ে পড়েন সাহু। প্রথমে মোবাইল ছিনতাইয়ের মতো ছোটখাটো চুরি দিয়ে শুরু করেন। কিন্তু এই কৌশলের একটি বড় ধরনের ত্রুটি তিনি আবিষ্কার করেন। তাঁর কার্যক্রম দুর্গের একটি পাড়ায় সীমাবদ্ধ ছিল। একজন পুলিশ কর্মকর্তা বলেন, সাহু এতটাই অলস যে বারবার মাত্র কয়েকটি বাড়িকেই টার্গেট করেছেন।
গত সপ্তাহে সাহু এক দম্পতির বাড়িতে চুরি করতে ঢুকে পড়েন। সেই বাড়িতে এর আগে দুবার চুরি করেছেন, এটি ছিল তৃতীয় চেষ্টা।
সাহু পুলিশকে বলেছেন, চুরি করতে গিয়েই এক দম্পতিকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলেছিলেন। তখনই ব্ল্যাকমেল করে টাকা কামানোর ধারণা মাথায় আসে। সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ড করেন। পরে সেই দম্পতির কাছে ১০ লাখ রুপি চেয়ে হুমকিবার্তা পাঠাতে শুরু করেন। ভিডিওটি ইন্টারনেটে ফাঁস হওয়ার পরিণতি নিয়ে চিন্তিত ছিলেন ওই দম্পতি। তবে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হওয়ার সাহস সঞ্চয় করেন এবং অপরাধী ধরা পড়েন।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১০ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬